কলেজ শিক্ষিকাকে জুতা পেটা, সেই বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে কলেজের অফিস কক্ষ ভাঙচুর, অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা এবং এক নারী প্রদর্শককে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত

2026-04-24T14:17:33+00:00
2026-04-24T14:17:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কলেজ শিক্ষিকাকে জুতা পেটা, সেই বিএনপি নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর দুর্গাপুরে কলেজের অফিস কক্ষ ভাঙচুর, অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা এবং এক নারী প্রদর্শককে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই বর্বরোচিত ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এবং পুলিশের উপস্থিতিতেই একদল নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে ঢুকে তাণ্ডব চালায়। তারা কলেজের আগের সময়ের আয়-ব্যয়ের হিসাব ও পুকুর লিজের টাকা দাবি করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। 

একপর্যায়ে জয়নগর ইউনিয়ন বিএনপির নেতা আকবর আলী ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এসময় বাধা দিতে গেলে কলেজের নারী ডেমোনেস্ট্রেটর (প্রদর্শক) আলেয়া খাতুন হীরাকে প্রকাশ্যে নিজের পায়ের জুতা খুলে পেটানো শুরু করেন আকবর আলী। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। হামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরাসহ অন্তত ৫ জন আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, পুকুরের টাকা নিয়ে তারা অধ্যক্ষকে মারধর করছিল। প্রতিবাদ করায় আমাকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানো হয়েছে। এদিকে অধ্যক্ষের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল তার কাছে চাঁদা দাবি করে আসছিল। 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ভিডিওতে পুলিশের উপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



/কহু


  বিষয়:   বিএনপি  বহিস্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: