শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ নাসিরের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাজধানীর শাহবাগ থানায় উদ্ভূত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক

2026-04-24T14:28:47+00:00
2026-04-24T14:28:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজনীতি
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ নাসিরের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:২৮ পিএম 
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ থানায় উদ্ভূত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

নাছির উদ্দিন নাছির বলেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে ‘প্রকাশ্য ও গুপ্ত’ শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কয়েকজন সদস্য আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে আমি গভীর দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে ছাত্রদল সাধারণ সম্পাদক আরও উল্লেখ করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। 

বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বলিষ্ঠ ও অসামান্য ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, ছাত্রদল তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, গতকাল শাহবাগ থানায় জিডি করতে যাওয়া এক শিক্ষার্থীকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় ভিডিও ফুটেজ সংগ্রহের সময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।

/কহু




  বিষয়:   ছাত্রদল  ডাকসু  সাংবাদিক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: