সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’-এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার

2026-04-24T14:55:15+00:00
2026-04-24T14:55:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’-এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর এই সমাবেশ শুরু হয়। তীব্র গরম উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, লঞ্চ ও ট্রেনে চড়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদের দাবিগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা কার্যকর করতে সরকারকে বাধ্য করতে হবে। নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে এই গণসমাবেশকে বৃহত্তর গণআন্দোলনে রূপ দেওয়া হবে।

গণসমাবেশে খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। 

এর আগে বুধবার (২২ এপ্রিল) সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এই সমাবেশকে সফল করার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল। আয়োজকদের দাবি অনুযায়ী, দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছেন।


/কহু 


  বিষয়:   সোহরাওয়ার্দী  খেলাফত মজলিস  সমাবেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: