জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে বিরোধী দলের পরামর্শকে স্বাগত জানিয়েছেন। বিরোধীদলের পরামর্শ সংকট মোকাবেলায় উপযুক্ত

2026-04-24T15:53:59+00:00
2026-04-24T15:53:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি গঠন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ পিএম 
জাতীয় সংসদ। সংগৃহীত ছবি
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে বিরোধী দলের পরামর্শকে স্বাগত জানিয়েছেন। বিরোধীদলের পরামর্শ সংকট মোকাবেলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলো। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হয়েছে চলমান জ্বালানি সংকট নিরসনে।   

পরে বিদ্যুৎ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেন সংসদ নেতা। অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
 
এদিকে, বিরোধী দল থেকেও পাঁচ সদস্যের নাম চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 


বিরোধী দলীয় নেতা জানান, শিগগিরই পাঁচ সদস্যের নাম পাঠাবেন তারা।
 
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যার সমাধান সম্ভব হবে।
 
পরে পাঁচ সদস্যের তালিকায় দেয় বিরোধী দল। তারা হলেন- ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।
  
বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন। 


/ইউএমএইচ




  বিষয়:   তারেক রহমান  ইকবাল হাসান মাহমুদ টুকু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: