এবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই হুঁশিয়ার বার্তা দিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি ইসমাইল সাকাব ইস্ফাহানি বলেছেন, আমাদের লক্ষ্যবস্তুর তালিকা স্পষ্ট। যদি আমাদের কোনো তেলকূপে আঘাত হানা হয়, তাহলে আমরা সৌদি আরবের কোনো একটি তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তু বানাবো এবং সেই অনুযায়ী জবাব দেব।
তিনি আরও বলেন, ইরানের প্রতিক্রিয়া কৌশলের মধ্যে আনুপাতিক প্রতিশোধ থেকে শুরু করে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের এ কর্মকর্তা এটিকে সিঁড়ি হিসেবে বর্ণনা করেছেন, যা পরিস্থিতি অনুযায়ী হামলা আরও তীব্র হতে পারে।
ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে প্রতিশোধ নিতে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অতর্কিত হামলা চালায়। ইরানি বাহিনী সৌদি আরবের বিমান ঘাঁটিসহ জ্বালানি স্থাপনাতেও হামলা চালায়।
সময়ের আলো/কেএইচও