জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে হামলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত

2026-04-24T18:46:28+00:00
2026-04-24T18:46:28+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে হামলা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম 
জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলা। ছবি : সংগৃহীত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা বিরোধী অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন। হামলার পর তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে স্পিডবোটযোগে নদীতে জাটকা বিরোধী অভিযান পরিচালনার জন্য একটি অভিযানিক দল স্টিমারঘাট এলাকায় অবস্থান করছিল। ওই দলে যোগ দিতে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নির্দেশে মোস্তফা আকন, কবির হোসেন, সবুজ বেপারী, শহিদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, জসিম সরদার, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদারসহ ২০-২৫ জন এ হামলায় অংশ নেয়। হামলায় তারা তিনজনই গুরুতর আহত হন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ব্যাপক ভাঙচুর করা হয়।

মেহেন্দীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্ত মোহাম্মদ হোসেন গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।


  বিষয়:   বরিশাল  মেহেন্দীগঞ্জ  জাটকা  অভিযানে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: