গৃহকর্তার চোখে খোঁচা দিয়ে পালাল চোর

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আঙুলের খোঁচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক

2026-04-24T20:02:15+00:00
2026-04-24T20:07:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গৃহকর্তার চোখে খোঁচা দিয়ে পালাল চোর
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:০২ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৮:০৭ পিএম
প্রতীকী ছবি
বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আঙুলের খোঁচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মিন্টু তালুকদার থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

ওই গ্রামের মিন্টু বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এ সময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিল এক চোর। এ সময় আমি বাড়িতে এসে ঘরে ঢুকে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে জাপটে ধরে ডাক-চিৎকার দেই। এ সময় চোর আঙুলের খোঁচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়।


তিনি আরও বলেন, আরিফ আমার বসতঘর থেকে নগদ চার হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই



  বিষয়:   গৃহকর্তা  চোখ  খোঁচা  চোর  বানারীপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: