চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের

2026-04-24T20:22:31+00:00
2026-04-24T20:22:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম 
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

মৃত নবজাতকের মা মাইমুনা বেগম (৪৫) উপজেলার চুনতী ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার আহমেদ মঈন উদ্দিনের স্ত্রী। 

পরিবারের সদস্যরা এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলা ও অদক্ষতাকে দায়ী করেছেন।

স্বজনদের অভিযোগ, মাইমুনা বেগম গর্ভাবস্থার শুরু থেকেই ডা. তাহমিনা আক্তার তুরিনের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে ওই চিকিৎসকের তত্ত্বাবধানে সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডেলিভারির সময় উপস্থিত থাকার কথা থাকলেও ডা. তুরিন হাসপাতালে আসেননি।

তার অনুপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য একজনের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। সারারাত পর শুক্রবার সকালে মাইমুনা বেগম একটি মৃত নবজাতকের জন্ম দেন বলে হাসপাতাল সূত্র জানায়।

মাইমুনা বেগমের দেবর আরফাতুল ইসলাম অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা, চিকিৎসকের অবহেলা ও অদক্ষতার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ডা. তুরিন আসার কথা বলেও আসেননি। তার পরিবর্তে যিনি ডেলিভারি করিয়েছেন, তিনি চিকিৎসক বা নার্স কিনা তা নিশ্চিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষও তার পরিচয় গোপন রাখছে বলে অভিযোগ করেন তিনি।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের পরিচালক (এডমিন) মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। তবে চিকিৎসকের অবহেলা বা অদক্ষতার অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, নবজাতকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  সাউন্ড  হেলথ  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: