মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছেলে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশ

মায়ের স্বপ্ন পূরণে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ী গ্রামের

2026-04-24T20:45:20+00:00
2026-04-24T20:46:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছেলে
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৬ ৮:৪৬ পিএম
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু। ছবি : সংগৃহীত
মায়ের স্বপ্ন পূরণে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান। 

এর আগে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে আশপাশের এলাকার শত শত উৎসুক মানুষ ভিড় জমান তা দেখতে।

বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজছাত্রী প্রেরণা সরকার। পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন বর মিলন মধু।

তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডানে থাকি। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি সবার ছোট। আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। সেই ইচ্ছা পূরণ করতেই আজ এই আয়োজন।

মিলনের মা ললিতা মধু বলেন, আমার ইচ্ছা পূরণে মিলন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছে এতে আমি খুব খুশি। আগামী রবিবার সে বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারেই বাড়ি ফিরবে।

এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু জানান, মিলন তার ভাতিজা। মায়ের স্বপ্ন পূরণে তার এই ব্যতিক্রমী উদ্যোগে তারা আনন্দিত। তিনি বলেন, আমাদের এলাকায় এটাই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে।
  বিষয়:   কোটালীপাড়া  হেলিকপ্টার  বিয়ে  মিলন  মধু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: