৬৩ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ভারতে পাচারের সময় সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার

2026-04-24T21:34:18+00:00
2026-04-24T21:34:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৬৩ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম 
দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারী আটক। ছবি : সময়ের আলো
ভারতে পাচারের সময় সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক শিউলি আক্তার শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে বৃহস্পতিবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকে করে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় আলিপুর এলাকায় তাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার বিকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


  বিষয়:   ভারত  পাচার  সাতক্ষীরা  স্বর্ণ  বার  শিউলি  আক্তার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: