রাকার শুটিংয়ে দীপিকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের এখন আলোচিত খবর ‘রাকা’ সিনেমা। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন।

2026-04-25T04:45:02+00:00
2026-04-25T04:45:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
রাকার শুটিংয়ে দীপিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ এএম 
দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি
বলিউডের এখন আলোচিত খবর ‘রাকা’ সিনেমা। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। দুজনে শুটিংয়ে ব্যস্ত থাকলেও হঠাৎ খবর রটে রাকায় দীপিকার স্ক্রিনটাইম কমানো হচ্ছে। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি সিনেমার টিম নিশ্চিত করেছে, এমন কোনো ঘটনা 
ঘটছে না। দীপিকার স্ক্রিনটাইম কমানো হচ্ছে না। 

রাকার নির্মাতারা এ গুজবগুলোকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।  এক বিবৃতিতে তারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। দীপিকা পাডুকোন রাকায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং শুটিং দারুণ উদ্যমের সঙ্গে নির্বিঘ্নে চলছে।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, গর্ভাবস্থার মধ্যেও দীপিকা পাডুকোন রাকার জন্য জটিল অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন এবং পুরো সময় তিনি শুটিং চালিয়ে যাবেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার টিম প্রয়োজনীয় সব সতর্কতা নিচ্ছে।

অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত রাকায় দীপিকা পাডুকোন ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে। রাকায় আল্লু অর্জুনের লুক তার ৪৪তম জন্মদিনে প্রকাশ হয়। এর পর থেকেই সিনেমাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

দীপিকা পাডুকোনকে এ বছর ‘‌কিং’ সিনেমায় দেখা যাবে। শাহরুখ খান, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও মনোজ পাহওয়ার সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি নিয়েও দর্শকের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। গর্ভাবস্থা এবং শুটিং একসঙ্গে সামলেও দীপিকা পাডুকোন তার নিষ্ঠা ও উদ্যম দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। তবে দীপিকাকে নিয়ে এ ধরনের গুঞ্জন হওয়ার একটা কারণ রয়েছে। এর আগে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট থেকে বাদ পড়েন দীপিকা। 

কর্মঘণ্টা ও অন্য নানা কারণে তাদের মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। গর্ভাবস্থায় কাজ করা নিয়ে তার সঙ্গে টিমের সমস্যা তৈরি হতে পারে মনে করেই এসব গুঞ্জন আরও বেড়েছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাকা  শুটিংয়ে দীপিকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: