মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, প্রয়োজন হতে পারে কৃত্রিম অঙ্গের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ এবং একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন। তার শারীরিক অক্ষমতার সুযোগে দেশটির

2026-04-25T09:16:23+00:00
2026-04-25T09:16:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, প্রয়োজন হতে পারে কৃত্রিম অঙ্গের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:১৬ এএম 
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ এবং একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন। তার শারীরিক অক্ষমতার সুযোগে দেশটির প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ এখন মূলত ইসলামি রেভোল্যুশনারি গার্ড কর্পস-এর প্রবীণ কমান্ডারদের হাতে চলে গেছে।

সম্প্রতি সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

Advertisement
প্রতিবেদনে জানানো হয়েছে, মোজতবা বর্তমানে কেবল নামমাত্র তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন। দেশের নিরাপত্তা, যুদ্ধকৌশল এবং পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখন গ্রহণ করছে রেভোল্যুশনারি গার্ডের একটি শক্তিশালী গোষ্ঠী।


এতে আরও জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার পিতার বাসভবনে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। ওই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকেই তিনি কঠোর গোপনীয়তায় চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তার এক পায়ে ইতোমধ্যে তিনটি অস্ত্রোপচার করা হয়েছে এবং সেখানে একটি কৃত্রিম অঙ্গ লাগানোর প্রয়োজন হতে পারে। একটি হাতেও অস্ত্রোপচার করা হয়েছে, তবে সেটি ধীরে ধীরে সচল হচ্ছে। ভয়াবহ দগ্ধ হওয়ার ফলে তার মুখমণ্ডল ও ঠোঁট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। দ্রুতই তার প্লাস্টিক সার্জারি করা হতে পারে।

/কেএইচও
  বিষয়:   মোজতবা খামেনি  শরীর  অস্ত্রোপচার  কৃত্রিম অঙ্গ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: