ব্রাজিল তারকাকে গালি দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

সময়ের আলো ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচের জন্য

2026-04-25T10:30:39+00:00
2026-04-25T10:30:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ব্রাজিল তারকাকে গালি দিয়ে ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম 
ভিনিসিয়ুস জুনিয়রকে আপত্তিকর মন্তব্য করেছেন আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ নকআউট প্লে-অফ পর্বে ঘটনার সূত্রপাত হয়। 

গত ফেব্রুয়ারিতে লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে গোল করার পর প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন বলে ভিনিসিয়ুস জুনিয়র রেফারির কাছে অভিযোগ করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার তাৎক্ষণিকভাবে প্রায় দশ মিনিট খেলা বন্ধ রাখেন।

তদন্ত শেষে উয়েফা জানায়, ম্যাচ চলাকালীন প্রেস্তিয়ান্নি ভিনিসিয়ুসকে ‘মারিকন’ বলে সম্বোধন করেন, যা সমকামী বিদ্বেষী ও বৈষম্যমূলক গালি হিসেবে বিবেচিত। এই আচরণকে ‘ডিসক্রিমিনেটরি কন্ডাক্ট’ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।


ঘোষিত শাস্তি অনুযায়ী, মোট ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে তিন ম্যাচ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং বাকি তিন ম্যাচ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, যা এক ধরনের প্রোবেশন হিসেবে গণ্য হবে। ইতোমধ্যেই একটি ম্যাচ কার্যকর হয়েছে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে অনুষ্ঠিত ফিরতি লেগে, যেখানে প্রেস্তিয়ান্নি খেলতে পারেননি।

উয়েফা আরও জানিয়েছে, বাকি নিষেধাজ্ঞাগুলো ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। ফলে আগামী মৌসুমেও এর প্রভাব বহন করতে হবে ২০ বছর বয়সী এই ফুটবলারকে।

/কেএইচও


  বিষয়:   ব্রাজিল  তারকা  ম্যাচ নিষিদ্ধ  আর্জেন্টাইন ফুটবলার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: