খালের কচুরিপানা পরিষ্কার করলেন সংসদ সদস্য

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।শনিবার (২৫ এপ্রিল) দলীয় নেতা-কর্মীদেরকে সাথে

2026-04-25T12:11:42+00:00
2026-04-25T12:11:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খালের কচুরিপানা পরিষ্কার করলেন সংসদ সদস্য
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম 
খালের কচুরিপানা পরিষ্কার করলেন সংসদ সদস্য। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৫ এপ্রিল) দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার করেন।

এস এম জিলানী বলেন, ‘সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের একটি প্রাণের খাল। অত্র এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে এ খাল ব্যবহার করে বাড়িতে তোলেন। খালিটি কচুরিপানায় ভরে থাকার কারণে কৃষকদের ধান কেটে বাড়িতে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে খালটি পরিষ্কার করলাম। আগামীতেও উপজেলার সকল এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।’


এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

/কেএইচও


  বিষয়:   খাল  কচুরিপানা  পরিষ্কার  সংসদ সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: