উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত বিকল্প স্থানে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল)

2026-04-25T17:29:19+00:00
2026-04-25T17:29:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত বিকল্প স্থানে পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা প্রদান করেন। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার দ্রুত বিকল্প জায়গার ব্যবস্থা করবে। হকাররা যাতে স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সাথে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া হকারদের কার্যক্রম সুশৃঙ্খল করতে নিবন্ধনের মাধ্যমে সবাইকে সরকারি পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েক শতাধিক দোকান সরিয়ে দেওয়া হয়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কর্মসংস্থান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, হকার পুনর্বাসনের পাশাপাশি রাজধানীর যানজট নিরসনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে। বিশেষ করে স্কুল-কলেজ শুরু ও শেষের সময়ে সড়কে সৃষ্ট জটলা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি রাখার কাজে ব্যবহার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

/কহু



  বিষয়:   বিএনপি  হকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: