১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

আব্দুর রাজ্জাক, দিনাজপুর

সারাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে

2026-04-25T17:41:47+00:00
2026-04-25T17:41:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
আব্দুর রাজ্জাক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম 
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ। ছবি : সময়ের আলো
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। সূত্র জানায়, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির ১নং ইউনিটটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। 

এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর প্রবেশ করায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্থ হয়। ফলে ইউনিটটি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে ফায়ারিং কার্যক্রম শুরু হয় এবং রাত ৮টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। তবে টানা ১৫ ঘণ্টা উৎপাদনের পর আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আবারও ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, বয়লারের অভ্যন্তরে থাকা টিউব আকস্মিকভাবে বিস্ফোরিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে উৎপাদন বন্ধ করা হয়েছে। স্টিম ঠান্ডা না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা সম্ভব নয়। মেরামত কাজ সম্পন্ন করতে প্রায় ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

এদিকে, কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮টি জেলায় আবারও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা গেছে।

  বিষয়:   দিনাজপুর  বড়পুকুরিয়া  তাপবিদ্যুৎ  কেন্দ্র 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: