পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ এপ্রিল) একটি

2026-04-25T17:42:14+00:00
2026-04-25T17:42:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ এপ্রিল) একটি প্রতিনিধি দলসহ এই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে আব্বাস আরাগচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বিশেষ বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে আশা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই আলোচনায় পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক নেতৃত্ব এবং সরকারি কর্মকর্তাদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার গভীর রাতে পাকিস্তানে পৌঁছান আরাগচি। সফরের শুরুতেই শনিবার ভোরের দিকে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে একটি বৈঠক সম্পন্ন করেছেন। চলমান আঞ্চলিক অস্থিরতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাচ্ছে।


/কহু
  বিষয়:   ইরান  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: