চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার বিশেষ আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট জানান, শত্রুপক্ষ ইরানের অবকাঠামোতে আঘাত হেনে এবং দেশকে অবরুদ্ধ করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা চালাচ্ছে। জনগণের এই অসন্তোষকে পুঁজি করে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সেদিকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি পারিবারিক পর্যায়েও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বাতি জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় না করে সীমিত ব্যবহারের মাধ্যমে জাতীয় সংকট মোকাবিলায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ইরানের এই শীর্ষ নেতা।
/কহু