অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানা মালিকের দণ্ড

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর সদর উপজেলার রাণীপুর এলাকায় একটি আইসক্রিম কারখানার মালিককে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-04-25T18:40:00+00:00
2026-04-25T18:40:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানা মালিকের দণ্ড
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম 
প্রতীকী ছবি
পিরোজপুর সদর উপজেলার রাণীপুর এলাকায় একটি আইসক্রিম কারখানার মালিককে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে এই দণ্ড দেওয়া হয়।

শনিবার (২৫ এপ্রিল) রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।



  বিষয়:   পিরোজপুর  সদর  রাণীপুর  আইসক্রিম  কারখানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: