রংপুর চিড়িয়াখানায় হরিণের খাবার সংকট

সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর চিড়িয়াখানায় হরিণের আবাসস্থল ও খাবার সংকট তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ধারণক্ষমতা বৃদ্ধি না করা

2026-04-25T20:34:48+00:00
2026-04-25T20:34:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুর চিড়িয়াখানায় হরিণের খাবার সংকট
সাইফুল ইসলাম, রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৪ পিএম 
প্রতীকী ছবি
রংপুর চিড়িয়াখানায় হরিণের আবাসস্থল ও খাবার সংকট তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ধারণক্ষমতা বৃদ্ধি না করা এবং প্রয়োজনের তুলনায় বেশি হরিণ রাখার কারণে একদিকে যেমন চিড়িয়াখানা কর্তৃপক্ষের খাদ্য ব্যয় বাড়ছে, অন্যদিকে গাদাগাদি করে থাকায় হরিণগুলোর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় খাবারের সংকটও সৃষ্টি হচ্ছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, এখানে বর্তমানে ৫২টি হরিণ রয়েছে। এসব হরিণকে মাত্র দুটি বেষ্টনীতে রাখা হয়েছে। ফলে স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত চাপের কারণে হরিণগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

চিড়িয়াখানা থেকে হরিণ বিক্রির নিয়ম থাকলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে তা নিয়মিতভাবে সম্ভব হচ্ছে না। ফলে হরিণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী দেড় লাখ টাকায় তিনটি হরিণ বিক্রি করা হয়েছে। এর আগে আরও দুটি এবং গত ১০ বছরে আনুমানিক ৪০টি হরিণ বিক্রি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে গত ছয় মাসে কোনো হরিণ বিক্রি হয়নি, ফলে বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সরেজমিনে চিড়িয়াখানায় দেখা যায়, খাবারের জন্য হরিণগুলো বেষ্টনীর সামনে জটলা করছে। দর্শনার্থীরা জানান, একসঙ্গে এতগুলো হরিণ রাখা এবং খাবারের জন্য এমন হুমড়ি খাওয়ার দৃশ্য উদ্বেগজনক। তারা হরিণের জন্য বিকল্প ও পর্যাপ্ত আবাসস্থলের দাবি জানান।

বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩১ প্রজাতির মোট ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে বাঘ ৪টি, সিংহী ১টি, জলহস্তী ৩টি, ময়ূর ৮টি, হরিণ ৬২টি, অজগর সাপ ২টি, ইমু ৬টি, উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৮টি, ঘোড়া ২টি এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

চিড়িয়াখানার ঠিকাদার হজরত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, হরিণের জন্য পর্যাপ্ত স্থান রয়েছে এবং যথেষ্ট খাবার সরবরাহ করা হয়। তিনি বলেন, খাবারের দায়িত্ব ভিন্ন ঠিকাদারের অধীনে রয়েছে।

চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. এইচ এম শাহাদত বলেন, প্রদর্শনের জন্য যত হরিণ প্রয়োজন তার চেয়ে বেশি হরিণ এখানে রয়েছে। আইনি জটিলতা এবং মূল্য সংক্রান্ত কারণে অনেকে হরিণ কিনতে এলেও শেষ পর্যন্ত আর কেনেন না।


  বিষয়:   রংপুর  চিড়িয়াখানা  হরিণ  খাবার  সংকট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: