বন ছেড়ে লোকালয়ে মেছো বিড়াল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে মেছো বিড়াল শাবক (বাচ্চা)। শনিবার (২৫ এপ্রিল) সকালে মহামায়া ইকোপার্কের

2026-04-25T20:53:22+00:00
2026-04-25T20:53:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বন ছেড়ে লোকালয়ে মেছো বিড়াল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম 
মেছো বিড়াল শাবক। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে মেছো বিড়াল শাবক (বাচ্চা)। শনিবার (২৫ এপ্রিল) সকালে মহামায়া ইকোপার্কের বনে প্রাণিটি অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তরা। 

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মহামায়া ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের হাতে ধরা পড়ে ওই মেছো বিড়ালটি। 

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মিরসরাইয়ের ঠাকুরদিঘী মহামায়া ইকোপার্কে ক্যান্টিনের পাশে ঘুরছিল মেছো বিড়ালের একটি শাবক। এসময় কয়েক জন পর্যটক মেছো বিড়ালটি ধরে ফেলে। পরে স্থানীয় বনবিভাগ তাদের কাছ থেকে প্রাণিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখে শনিবার সকালে বনে অবমুক্ত করে।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন জানান, মহামায়া ইকোপার্কের গেইটের ভেতরে শুক্রবার দুই মাস বয়সী মেছো বিড়ালের একটি শাবক কয়েকজন পর্যটক ধরে ফেলে। এরপর খবর পেয়ে আমার উদ্ধার করে নিয়ে আসি। 


  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  বন  মেছো  বিড়াল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: