প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

ভালোবাসার টানে হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এক চীনা যুবক।চীনের

2026-04-25T21:45:11+00:00
2026-04-25T21:45:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পিএম 
ভালোবাসার টানে হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে চেন বাও মিং। ছবি : সংগৃহীত
ভালোবাসার টানে হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে এসে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এক চীনা যুবক।

চীনের গাতসু প্রদেশের রেস্তোরাঁ ব্যবসায়ী চেন বাও মিং বিয়ে করেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর গ্রামের মধু মোল্লার মেয়ে ১৯ বছর বয়সী তাসলিমা খাতুনকে।

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হয়। এক বছরের অনলাইন যোগাযোগে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয়। পরে উভয় পরিবারের সম্মতিতে চেন বাও মিং গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে আসেন। এরপর কুষ্টিয়ায় এসে তারা আইনগতভাবে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেন।

বর্তমানে নবদম্পতি তাসলিমার পারিবারিক বাড়ি ভেড়ামারায় অবস্থান করছেন। বিদেশি জামাই আসার খবরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করছেন চীনা যুবককে এক নজর দেখার জন্য।

নিজের অনুভূতি প্রকাশ করে তাসলিমা খাতুন বলেন, দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার বাবা-মা নিয়মিত শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি এই বিয়ে নিয়ে খুবই খুশি।

চেন বাও মিং বলেন, আমি তাসলিমাকে গভীরভাবে ভালোবাসি। তার পরিবার খুব আন্তরিক ও বন্ধুসুলভ। এখানে এসে তাদের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে ভালো লাগছে। তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে শিগগিরই স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 


  বিষয়:   চীন  বাংলাদেশ  কুষ্টিয়া  ভেড়ামারা  চেন  বাও  মিং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: