বিশ্বসাহিত্য কেন্দ্রে জাইমা রহমান, কী কী বই কিনলেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শনিবার (২৫ এপ্রিল)

2026-04-25T22:29:27+00:00
2026-04-26T00:22:17+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
বিশ্বসাহিত্য কেন্দ্রে জাইমা রহমান, কী কী বই কিনলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ১২:২২ এএম
বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বই সংগ্রহ করছেন জাইমা রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বই কিনতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেখানে যান তিনি।

জানা গেছে, প্রায় ঘণ্টাখানেক বিশ্বসাহিত্য কেন্দ্রে অবস্থান করেন জাইমা রহমান। এ সময় ঘুরে ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন তিনি।

জাইমা রহমানের সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও সংগ্রহ করেছেন তিনি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিয়ান সাদিয়া আফরোজ নিশাত বলেন, আজ বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে একটি দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। জাইমা রহমান এসেছিলেন আমাদের লাইব্রেরিতে। তিনি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট লাইব্রেরিতে সময় দিয়েছেন। তিনি আমাদের লাইব্রেরির সংগ্রহ দেখে লাইব্রেরির সদস্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রে অন্য বইপ্রেমীদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্রে অন্য বইপ্রেমীদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। ছবি : সংগৃহীত


বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে থাকা বুকশপ বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। 

এফআর


  বিষয়:   বিশ্বসাহিত্য কেন্দ্র  জাইমা রহমান  বই 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: