প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক মোড় এলাকায় এক প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ সদস্যের একটি ডাকাত দল

2026-04-25T23:45:10+00:00
2026-04-25T23:45:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পিএম 
প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক মোড় এলাকায় এক প্রবাসীর বাড়িতে মধ্যরাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ সদস্যের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার বায়েক মোড় এলাকার কবির গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ির মালিক কবির হোসেনের ছেলে বিদেশে থাকেন। বাড়িতে নতুন ভবনের কাজ চলছিল এবং এ জন্য এনজিও থেকে ঋণ নিয়ে কিছু নগদ টাকা ঘরে রাখা হয়েছিল।

পরিবারের সদস্য রহিমা বেগম জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের ভেন্টিলেটর দিয়ে একজন ডাকাত ভেতরে প্রবেশ করে দরজা খুলে দেয়। পরে আরও কয়েকজন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

তিনি আরও জানান, ডাকাতরা ঘরে থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শনিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা ভবনের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ছবিঃ কচুয়ার বায়েক গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ পরিদর্শন করছেন।


  বিষয়:   চাঁদপুর  কচুয়া  বায়েক  মোড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: