স্থলবন্দরে ভাগ্য বদলের হাতছানি

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)

সারাদেশ

১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়। রামগড় স্থলবন্দর নির্মাণে এই অঞ্চলের লাখো মানুষের ভাগ্যবদলের আশা করা হচ্ছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির

2026-04-26T03:09:39+00:00
2026-04-26T03:09:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্থলবন্দরে ভাগ্য বদলের হাতছানি
এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:০৯ এএম 
রামগড় স্থলবন্দর। সংগৃহীত ছবি
১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়। রামগড় স্থলবন্দর নির্মাণে এই অঞ্চলের লাখো মানুষের ভাগ্যবদলের আশা করা হচ্ছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মহামনি এলাকায় ফেনী নদীর ওপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ইতিপূর্বে দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। রামগড় স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজও অনেকটাই এগিয়ে গেছে। আধুনিক সুযোগ-সুবিধাবঞ্চিত পার্বত্য অঞ্চলের লাখো মানুষের প্রত্যাশা তাদের ভাগ্যবদলসহ আর্থিক উন্নতির দ্বার খুলে যাবে রামগড় স্থলবন্দরের কল্যাণে।

সংশিষ্ট সূত্রে জানা যায়, ইতিমধ্যে স্থলবন্দরকে ঘিরে ১০ একর জায়গায় বন্দর টার্মিনাল, সড়কপথ, গুদামঘর, চেকপোস্ট, কাস্টমস ও বিজিবির জন্য জমি অধিগ্রহণসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রামগড়-হেঁয়াকো-বারৈয়ারহাট সড়কে ১৬টি সেতুর নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রধান সড়ক প্রশস্তকরণসহ ৭টি প্র্রকল্পের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬১ কোটি ৯৭ লাখ টাকা। তার মধ্যে ২ হাজার ৬১৯ কোটি ৭৯ লাখ টাকা সরকারের, বাকি ৫৮১ কোটি ২০ লাখ টাকা বিদেশি ঋণ এবং ২৬০ কোটি ৯৮ লাখ টাকা বিশ্বব্যাংকের।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়াত মোর্শেদ ভূঁইয়া বলেন, এই স্থলবন্দর চালু হলে বৃহত্তর অঞ্চলের মানুষ এবং ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যের বাসিন্দারা ভ্রমণের সুযোগ পাবেন। রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়াত মোর্শেদ ভূঁইয়া আরও বলেন, এতে দুই দেশের কানেকটিভিটি বৃদ্ধি পাবে। দেশের সার্বিক উন্নয়নসহ সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্যের অভাবনীয় প্রসার ঘটবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাবরই বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন কাজ গুরুত্ব পেয়ে আসছে। রামগড় স্থলবন্দর তারই অংশ এবং বাংলাদেশ ও ভারত মৈত্রীবন্ধন সেতুটি পুরোদমে চালু হলে স্থলবন্দরটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংযোগ, ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক, উচ্চশিক্ষা ও পর্যটনসহ সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সরেজমিন আলাপ হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এ সময় তারা বলেন, স্থলবন্দরের কাজ এগিয়ে চলেছে। এর কল্যাণে এখানকার মানুষ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অচিরেই তাদের আর্থিক উন্নতির দ্বার খুলে যাবে। ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে দুই দেশের মানুষ নানাভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্থলবন্দর  ভাগ্য  বদল  হাতছানি  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: