বাপ্পা মজুমদারের সুরে রুনা লায়লার গজল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন আঙ্গিকের গান নিয়ে আসছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলা গজলধর্মী এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা

2026-04-26T03:37:40+00:00
2026-04-26T03:56:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বাপ্পা মজুমদারের সুরে রুনা লায়লার গজল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ এএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ৩:৫৬ এএম
রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। সংগৃহীত ছবি
নতুন আঙ্গিকের গান নিয়ে আসছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বাংলা গজলধর্মী এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’। গালিব হাসানের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা লায়লা নিজেই এই গানের তথ্য প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। এটি নতুন আঙ্গিকে একটি  বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনোই হয়নি।’ রুনা লায়লা আরও বলেন, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল। 

বাপ্পা আমাকে বলেছিল, ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইব।’ তবে গানটি শোনার পরই সিদ্ধান্ত বদলান উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী। তার ভাষায়, ‘গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম, এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল- এটি কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।’

বাপ্পা মজুমদারকে একজন অত্যন্ত মেধাবী সুরকার, গায়ক এবং সংগীত পরিচালক হিসেবে অভিহিত করে রুনা লায়লা 
বলেন, তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট শোনার পর স্বাভাবিকভাবেই এই যৌথ উদ্যোগটি গড়ে ওঠে।

এক বছর আগে রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রুনা লায়লার সঙ্গে গাইতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এ মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। 

রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! গানটি মূলত করা হয়েছিল তার জন্য! তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক! এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এ কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে।’

নতুন আঙ্গিকের বাংলা গজল হিসেবে গানটি নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লার এই গানটিও সাড়া ফেলবে বলে মনে করছেন তারা।

অনেকের মতে, এই প্রজেক্টটি বাংলা সংগীতের ক্ষেত্রে একটি বিরল পরীক্ষা, কারণ এটি দুই প্রজন্মের সমন্বয়ে গজল ধারাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছে। ‘অনায়াসে’ গানটি আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে মুক্তির কথা রয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   বাপ্পা  মজুমদার  সুর  রুনা লায়লা  গজল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: