মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি ইস্যুতে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2026-04-26T09:16:40+00:00
2026-04-26T09:16:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচির ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১৬ এএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি ইস্যুতে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাপকালে আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার বিষয়ে গুরুত্বারোপ করেন। দুই দেশের শীর্ষ এই দুই কূটনীতিক চলমান সংকট নিরসনে সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে শান্তি ফেরাতে দেশ দুটির মধ্যকার সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আরাগচির ফোনালাপটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আনাদোলু এজেন্সির তথ্যমতে, দুই পররাষ্ট্রমন্ত্রীর এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সমঝোতা প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি। ইরান ও পশ্চিমাদের মধ্যে বিদ্যমান জটিলতা নিরসনে তুরস্ক শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সংলাপের গতিপ্রকৃতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

একই ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও টেলিফোনে যোগাযোগ করেছেন। 


/কহু


  বিষয়:   ইরান  তুরস্ক  মিশর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: