আবারও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান ছাড়ার প্রায় দুইদিন পর আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটিতে আসছেন।রোববার (২৬ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ওমান

2026-04-26T13:20:45+00:00
2026-04-26T13:20:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আবারও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি : লস এঞ্জেলস টাইমস
পাকিস্তান ছাড়ার প্রায় দুইদিন পর আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটিতে আসছেন। 

রোববার (২৬ এপ্রিল) ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, ওমান সফর শেষ করে আরাঘচি আরেকবার পাকিস্তান যাবেন। সেখান থেকে রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছান তিনি। এরপর শনিবার নিজের দলবল নিয়ে চলে যান। তিনি ইসলামাবাদে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসায় ওমানে চলে যান আরাঘচি।

এরআগেগ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 


সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আরাঘচি আজ রোববার সন্ধ্যার দিকে ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। তিনি পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবেগ, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে উল্লেখ করেছে আলজাজিরা। কারণ ইরানিরা মনে করে মার্কিনিদের দাবিদাওয়া মাত্রাতিরিক্ত। অপরদিকে ইরানিরা যেসব দাবি করেছে সেগুলো অগ্রহণযোগ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, দুই দেশের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে।

গত শুক্রবার রাতে আরাঘচির সঙ্গে প্রতিনিধি দলের অন্যান্য যেসব সদস্য এসেছিলেন তারা আবারও ইরানে ফিরে গেছেন। সেখানে তারা সরকারের সঙ্গে পরামর্শ করেছেন। আরাঘচি পাকিস্তানে আসার পর ওই প্রতিনিধি দলের সদস্যরা আসবেন বলে ধারণা করা হচ্ছে। 


/ইউএমএইচ



  বিষয়:   আব্বাস আরাঘচি  ইরান  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: