তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ছয় মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

2026-04-26T13:53:51+00:00
2026-04-26T13:53:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাগর-রুনি হত্যা মামলা
তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ছয় মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, মামলার তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে গঠিত এই ৪ সদস্যের টাস্কফোর্স বর্তমানে মামলাটি তদন্ত করছে। এর আগে র‍্যাবকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। 

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর আদালত ‘শেষবারের মতো’ সময় দিলেও তদন্ত শেষ না হওয়ায় আবারও সময় বাড়ানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। দফায় দফায় সময় বাড়ানোর এই প্রক্রিয়ায় এবার নতুন করে ছয় মাস সময় পেল উচ্চপর্যায়ের এই টাস্কফোর্স। আদালতের এই আদেশের ফলে তদন্ত শেষ করতে টাস্কফোর্সের হাতে আরও কিছুটা সময় যুক্ত হলো।


/কহু


  বিষয়:   সাগর  রুনি  হত্যা  মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: