চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁওয়ের কাওরাইদ এলাকায় চলন্ত ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত

2026-04-26T16:48:57+00:00
2026-04-26T16:48:57+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁওয়ের কাওরাইদ এলাকায় চলন্ত ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আব্দুল করিম (২২)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম। ট্রেনটি কাওরাইদ স্টেশনে ঢোকার আগমুহূর্তে কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তার ঘাড় ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় আব্দুল করিমকে দেখে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে আসেন। পরে কাওরাইদ স্টেশন থেকে তাকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়। ট্রেনটি রাতেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আহত যুবকের পূর্ণাঙ্গ ঠিকানা ও ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলন্ত ট্রেনের ছাদে এ ধরনের দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রেলওয়ে পুলিশ ট্রেনের ছাদে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।


  বিষয়:   ঢাকা  ময়মনসিংহ  রেলপথ  গফরগাঁও  কাওরাইদ  ছিনতাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: