ছেলের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন (৫৫)-এর মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে তার মায়েরও মৃত্যু

2026-04-26T17:17:11+00:00
2026-04-26T17:17:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছেলের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম 
সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন (৫৫)। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন (৫৫)-এর মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে তার মায়েরও মৃত্যু হয়েছে। মা-ছেলের এমন পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আলতাফ উদ্দিন শাহীন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রায়খলা গ্রামের মৃত মনির উদ্দিনের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে রোববার ভোর ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন দীর্ঘদিন বাড়ির বাইরে গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। ছেলের প্রতি মায়ের গভীর ভালোবাসা ছিল। ধারণা করা হচ্ছে, ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

উল্লেখ্য, আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন।

সহশ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


  বিষয়:   কিশোরগঞ্জ  কটিয়াদী  উপজেলা  সহশ্রাম  ধুলদিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: