‘মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মমতার সঙ্গে বিজেপির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সবই লোকদেখানো বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস নেত্রী

2026-04-26T17:30:04+00:00
2026-04-26T17:30:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম 
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
মমতার সঙ্গে বিজেপির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সবই লোকদেখানো বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি আরও বলেন, বিজেপির বিরুদ্ধে দেশে একমাত্র নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস।

হুগলির শ্রীরামপুরে এক জনসভায় রাহুল একথা বলেন। 

তিনি জানান, মমতার বিরুদ্ধে কোনো মামলা না হলেও তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা দায়ের হয়েছে এবং তাকে টানা পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা জেরা করা হয়েছে। 

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার বিরুদ্ধে কতগুলো মামলা করেছেন বা মমতাকে কতক্ষণ জেরা করা হয়েছে!

নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে রাহুল বলেন, বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে। লোকসভার সদস্যপদ ও সরকারি বাসস্থানও হারাতে হয়েছে। বিভিন্ন মামলার কারণে তাকে দেশের নানা প্রান্তে হাজিরা দিতেও হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, মোদি ও মমতার বিরোধ আসলে সাময়িক এবং দেখানোর জন্য। মোদি সারাক্ষণ কংগ্রেস ও তার নেতাদের আক্রমণ করেন, কিন্তু মমতাকে শুধুমাত্র নির্বাচনের সময়ই সমালোচনা করেন, ভোটের পরে আর তা দেখা যায় না।

রাহুলের দাবি, এই লড়াই মূলত আদর্শের। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি বা মতাদর্শগত সংঘাতে নেই বলেও মনে করেন তিনি। 


  বিষয়:   মমতা  বিজেপি  পশ্চিমবঙ্গ  কংগ্রেস  নেতা  রাহুল  গান্ধী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: