আরাগচির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আশাবাদ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সম্ভাব্য পাকিস্তান প্রত্যাবর্তনকে ঘিরে দেশটির কর্মকর্তাদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। তারা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা

2026-04-26T18:09:59+00:00
2026-04-26T18:09:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আরাগচির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আশাবাদ পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সম্ভাব্য পাকিস্তান প্রত্যাবর্তনকে ঘিরে দেশটির কর্মকর্তাদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। তারা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং চলমান সংবেদনশীল কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ।

ইসলামাবাদে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় কোনো ধরনের ভাঙন ঘটেনি। বরং ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পুরো প্রক্রিয়া।

জানা গেছে, ইসলামাবাদ ত্যাগের পর আব্বাস আরাগচি ওমানে যান এবং সেখানে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। ওই বৈঠক শেষে তিনি আবার পাকিস্তানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, রোববার তিনি ইসলামাবাদে ফিরতে পারেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সূত্রে আরও জানা গেছে, সোমবার দেশটির প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে আরাগচির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরো ঘটনাপ্রবাহকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের মতে, এই ধারাবাহিক যোগাযোগ ভবিষ্যতে অগ্রগতির পথ সুগম করবে এবং চলমান আলোচনাকে আরও এগিয়ে নেবে।


  বিষয়:   ইরান  পররাষ্ট্রমন্ত্রী  আব্বাস  আরাগচি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: