জাপানের প্রায় ২ হাজার একর বনভূমি দাবানলে পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টানা চারদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায়

2026-04-26T18:16:53+00:00
2026-04-26T18:16:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জাপানের প্রায় ২ হাজার একর বনভূমি দাবানলে পুড়ে ছাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম 
নিয়ন্ত্রণে আসছে না দাবানল। ছবি : সংগৃহীত
জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টানা চারদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ হাজার একর বনভূমি। আগুন আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

দাবানলটি উত্তরের ইওয়াত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আগুন ইতোমধ্যে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছাকাছি পৌঁছে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিওসহ আরও পাঁচটি অঞ্চল থেকে আগত দল কাজ করছে। দুর্গম এলাকায় আগুন নেভাতে সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।

দাবানলের কারণে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ বছর আগে সুনামিতে ক্ষতিগ্রস্ত অনেক বাসিন্দা আবারও সম্পদ হারানোর আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

দুর্গতদের অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরের মুরিওকা শহরে চলে গেছেন।

জাপানের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। আগুনে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

দমকল বাহিনীর আশঙ্কা, বাতাসের গতি বৃদ্ধি পেলে আগুন উপকূলীয় এলাকায় আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
  বিষয়:   জাপান  উত্তরাঞ্চল  দাবানল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: