যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একাধিক স্থানে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন

2026-04-26T18:29:39+00:00
2026-04-26T18:29:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম 
ছবি: রয়টার্স
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একাধিক স্থানে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নাবাতিয়েহ এলাকায় ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হন। একই সঙ্গে বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। 

ইসরাইলি বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছে, যার জবাব হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ট্যাংক ও সেনা নিয়ে সীমান্ত এলাকায় অগ্রসর হচ্ছে ইসরাইলি বাহিনী।

হিজবুল্লাহর আইনপ্রণেতা আলী ফায়্যাদ বলেন, হত্যা ও হামলা চলতে থাকলে এই যুদ্ধবিরতির কোনো অর্থ থাকে না।

অন্যদিকে রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে ক্ষোভ ও অনাস্থা প্রকাশ পেয়েছে। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে বলেন, আলোচনার আড়ালে দখল ও ধ্বংসযজ্ঞ চলছে।

বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে সংঘর্ষ থামেনি বরং পরিস্থিতি আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এদিকে চলমান সংঘাতে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ড নিন্দা জানিয়েছে এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।


  বিষয়:   যুদ্ধবিরতি  লেবানন  ইসরাইল  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: