পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কাল বৈশাখী ঝড় ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ করা ফেরি চালু করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) পাঁচটার দিকে কর্তৃপক্ষ

2026-04-26T18:36:05+00:00
2026-04-26T18:36:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম 
পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি। সময়ের আলোর ফাইল ছবি
কাল বৈশাখী ঝড় ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ করা ফেরি চালু করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ এপ্রিল) পাঁচটার দিকে কর্তৃপক্ষ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর দেড় ঘণ্টা পরে আবার চালু করা হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তে এনায়েতপুরী, ভাষা শহিদ বরকত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি নোঙর করে রাখা হয়। দৌলতদিয়া প্রান্তে নোঙর করে রাখা হয় শাহ পরান কুমিল্লা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ক্যামেলিয়া ঢাকা খান জাহান আলি বাইগার।


বিআই ডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, প্রচণ্ড কালো বৈশাখী ঝড় ও বাতাস শুরু হয় এবং অন্ধকার নেমে আসে। তাই দুর্ঘটনা এরাতে  ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় ঘাটের ফেরিগুলি নোঙর করে রাখা হয়। আবার ঝড় থামলে ফেরি চালু করা হয়। বর্তমানে সব ফেরি চলাচল করছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুট  ফেরি চলাচল  মানিকগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: