প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপিপাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) কিছুক্ষণ আগে তিনি পাকিস্তানে পৌঁছান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছেন। গতকাল ইসলামাবাদ থেকে তিনি ওমান সফরে গিয়েছিলেন। আরাগচি গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। আগামীকালও তিনি পাকিস্তানের এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির পাকিস্তান থেকে রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।