পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, দলে ২ নতুন মুখ

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন তানজিদ

2026-04-26T20:35:43+00:00
2026-04-26T20:35:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, দলে ২ নতুন মুখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। 

অমিত হাসান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) নিয়মিত পারফর্ম করছিলেন। ২০২৪-২৫ মৌসুম চলাকালীন তৎকালীন নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, অমিতকে বাংলাদেশ টেস্ট দলে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চান না তারা। গত দুই বছরেও আর সুযোগ আসেনি অমিতের। অবশেষে বাংলাদেশ টেস্ট দলের দুয়ার খুলল ডানহাতি ব্যাটারের জন্য।

বিসিএলে ইস্ট জোনের হয়ে ১৬২ রানের ইনিংস খেলে পাকিস্তান সিরিজের দলে ডাক পেয়েছেন অমিত। কয়েক বছর ধরে নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিলেন তিনি। এনসিএলের ২০২৪-২৫ মৌসুমে সিলেট বিভাগের হয়ে ৭ ম্যাচে ৭৮.৫০ গড়ে ৭৭৫ রান করেছিলেন। ৫ হাফ সেঞ্চুরির সঙ্গে দুইটি সেঞ্চুরিও করেছিলেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া এখনো পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অমিত।

৮২ ইনিংসে ৪৯.৩২ গড়ে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৬৫০ রান করেছেন তিনি। অমিতের পাশাপাশি টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিয়মিত পারফর্ম করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। ২৫ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৪০.৭২ গড়ে ১ হাজার ৭৯২ রান করেছেন তানজিদ। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ছয়টি হাফ সেঞ্চুরিও আছে তার।


বাংলাদেশের টেস্ট দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।

সময়ের আলো/আআ


  বিষয়:   পাকিস্তান  টেস্ট  স্কোয়াড  ঘোষণা  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: