ইরানের আজাদি স্কয়ারে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণের শহর কেরমানের আজাদি স্কয়ারে একটি জনসভায় গুলি চালানোর ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।রবিবার (২৬ এপ্রিল)

2026-04-26T20:52:46+00:00
2026-04-26T20:52:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের আজাদি স্কয়ারে বন্দুক হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণের শহর কেরমানের আজাদি স্কয়ারে একটি জনসভায় গুলি চালানোর ঘটনায় জড়িত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রবিবার (২৬ এপ্রিল) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানের আজাদি স্কয়ারে জনসমাবেশের ওপর একাধিক গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস, কেরমান প্রদেশের আইন প্রয়োগকারী ইউনিট এবং প্রাদেশিক বিচার বিভাগের সহযোগিতায় ধারাবাহিক গোয়েন্দা ও পৃথক অভিযান পরিচালনা করা হয়।

সমাবেশে গুলি চালানো প্রধান আসামি ও এক নারীসহ তিন সহযোগীকে সফলভাবে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে বলে যোগ করা হয় বিবৃতিতে। 

মার্কিন-ইসরায়েল আগ্রাসনের নিন্দা জানিয়ে আয়োজিত সমাবেশে ওই ব্যক্তিরা গুলি চালায়। এতে দুজন পুরুষ ও এক কিশোরী আহত হয় বলে জানিয়েছে সংস্থাটি। 

জানা যায়, আটককৃতরা ইহুদিবাদী দেশ ইসরায়েলের দ্বারা পরিচালিত একটি রাজতন্ত্র-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসী গোষ্ঠীটির আস্তানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক এবং বিস্ফোরক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে।


  বিষয়:   ইরান  কেরমান  আজাদি  স্কয়ার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: