জমি নিয়ে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সর্দার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।রোববার

2026-04-26T22:17:51+00:00
2026-04-26T22:17:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম 
মারুফ সর্দার। ছবি : সংগৃহীত
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সর্দার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। মারুফ ওই এলাকার নুর ইসলামের ছেলে। 

এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম, মা মাহিনুর বেগমসহ একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতরা মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলামের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলেছিল। শনিবার নুর ইসলামের বাড়ির পাশে ওই বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষ পরিমাপের আয়োজন করেন। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায় মোফাজ্জেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে ছেলে, স্ত্রীসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদেরকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন তার স্বজনরা। পরবর্তীতে মারুফের অবস্থা অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইভ সাপোর্ট জন্য তাকে ঢাকাস্থ রামপুরায় অবস্থিত মাল্টি কেয়ার হাসপাতালে পাঠান। পরে রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা যায়।

নুর ইসলাম বলেন, আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। 

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন অভিযুক্ত মোফাজ্জেল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   জমি  বিরোধ  কিশোর  পিটিয়ে হত্যা  কালকিনি  মাদারীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: