জুতাপেটার শিকার সেই শিক্ষিকা বরখাস্ত

রাজশাহী ব্যুরো

সারাদেশ

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিবাদের ঘটনায় শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। রাজশাহীর দুর্গাপুরের

2026-04-26T22:21:45+00:00
2026-04-26T22:36:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জুতাপেটার শিকার সেই শিক্ষিকা বরখাস্ত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ২৬.০৪.২০২৬ ১০:৩৬ পিএম
আলেয়া খাতুন হীরা। ছবি : সময়ের আলো
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিবাদের ঘটনায় শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে ওই শিক্ষিকাকে জুতাপেটা করার ভিডিও দেশজুড়ে ভাইরাল হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে শিক্ষা অধিদফতরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, হীরা শিক্ষক নন, প্রদর্শক। কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন এমপিওভুক্তির অধীনেই আছেন। পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তি‌নি আরও জানান, ২৩ এপ্রিল বৃহস্পতিবার হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর পর দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে শিক্ষক প্রতিনিধি পরিষদ আছে তারা বিষয়টি তদন্ত করে জানাবেন। এছাড়াও অধ্যক্ষ এবং প্রদর্শক হীরার কাছে জবাব চাওয়া হয়েছে।


অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক হিরাকে অপশাসনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎ 

মানববন্ধনে তারা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে হীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় অধ্যক্ষ ও আলেয়ার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে এ মারামারি এ ঘটনার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ওই প্রদর্শক বিএনপির স্থানীয় দুই কর্মীকে থাপ্পড় মারতে। অন্যদিকে বিএনপি কর্মীকে দেখা গেছে ওই শিক্ষিকাকে জুতাপেটা করতে। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর গত শনিবার রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলিয়া খাতুনকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। 

সময়ের আলো/জোই



  বিষয়:   জুতাপেটা  শিক্ষিকা  বরখাস্ত  রাজশাহী  বিএনপি নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: