‘মাইক হাতে নিয়ে একদল রাস্তাঘাটে পাগলের মত বক্তব্য দিচ্ছে’

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, সারাদেশে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি

2026-04-26T22:31:39+00:00
2026-04-26T22:31:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘মাইক হাতে নিয়ে একদল রাস্তাঘাটে পাগলের মত বক্তব্য দিচ্ছে’
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পিএম 
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি : সময়ের আলো
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, সারাদেশে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি দল মাইক হাতে নিয়ে রাস্তাঘাটে পাগলের মতো বক্তব্য দিচ্ছে এবং বেয়াদবের মতো আচরণ করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারেক রহমান বা বিএনপি সরকারের কোনো ক্ষতি করা সম্ভব নয়। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। দিনের ভোট রাতে করে ফ্যাসিস্ট কায়দায় এ সরকার ক্ষমতায় আসেনি।

সরকারবিরোধী সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা এই সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের ঘৃণার চোখে দেখছে।

এসময় এমপি আনিসুর রহমান তালুকদার খোকন শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়ন হবে। মাঠ পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নামুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি ও বিআরডির চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


  বিষয়:   মাদারীপুর  সংসদ  সদস্য  আনিসুর  রহমান  তালুকদার  খোকন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: