ওয়াশিংটনে গুলির ঘটনায় নতুন যে তথ্য সামনে এলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা মনে করছেন যে নৈশভোজে বলরুমে ঢোকার

2026-04-26T22:52:20+00:00
2026-04-26T22:52:20+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনে গুলির ঘটনায় নতুন যে তথ্য সামনে এলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৫২ পিএম 
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলির নতুন তথ্য সামনে এসেছে। তদন্তকারীরা মনে করছেন যে নৈশভোজে বলরুমে ঢোকার চেষ্টা করা বন্দুকধারীর লক্ষ্য শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিল না। হামলাকারী লক্ষ্যবস্তু প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন বলে জানিয়েছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ

রোববার (২৬ এপ্রিল) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

টড ব্ল্যাঞ্চ বলেন, প্রাথমিক পর্যায়ের তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ধারণা করছেন, ওই ব্যক্তি ‘প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়েছিল।

তিনি আরও বলেন, বন্দুকধারী সক্রিয়ভাবে সহযোগিতা করছে না। ধারণা করা হচ্ছে, সে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ট্রেনে ওয়াশিংটনে আসে।

গেল শনিবার রাতে হামলার চেষ্টার সময় ওয়াশিংটন হিলটনের বলরুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন টড ব্ল্যাঞ্চও।


হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে হামলাকারী সশস্ত্র ব্যক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল।

সময়ের আলো/আআ


  বিষয়:   ওয়াশিংটন  গুলি  ঘটনা  নতুন  তথ্য 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: