ঝালকাঠির যমুনা বার্জ ডিপো দুই বছর পর চালু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো। রবিবার (২৬

2026-04-26T23:07:45+00:00
2026-04-26T23:07:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠির যমুনা বার্জ ডিপো দুই বছর পর চালু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৭ পিএম 
ঝালকাঠির যমুনা বার্জ ডিপো পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো। রবিবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ডিপোটির কার্যক্রম শুরু হয়। রোববার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পুনরায় শুরু হয়েছে এর কার্যক্রম।

ডিপো সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেরামতজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালুর প্রথম দিনেই ডিপোটিতে সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুদ করা হয়েছে। একই দিনে ৬ জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ডিপোতে জ্বালানির কোনো সংকট নেই এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ এবং ডিপো সুপার মো. আবুল বাশারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় ১৯৯৩ সালে এই ভাসমান বার্জ ডিপোটি স্থাপন করা হয়। ডিপোটির ধারণক্ষমতা ৪১৫ কিলোলিটার (প্রায় ৩৪৯ মেট্রিক টন), যা দক্ষিণাঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


  বিষয়:   ঝালকাঠি  যমুনা  অয়েল  কোম্পানি  লিমিটেড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: