নৈশভোজে হামলাকারী ‘অসুস্থ’ খ্রিস্টানবিরোধী : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনে নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-04-27T10:43:07+00:00
2026-04-27T10:43:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নৈশভোজে হামলাকারী ‘অসুস্থ’ খ্রিস্টানবিরোধী : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনে নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামিদামি দুই হাজার ৬০০ অতিথি।

ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে। পরে অতিথিদের।


ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প– মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা। সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেফতার করা হয়েছে। 

থমাস পেশায় একজন শিক্ষক। অ্যালেনের রেকর্ড ঘেঁটে মার্কিন সংবাদমাধ্যশ সিএনএন জানিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার সি-টু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নৈশভোজ  হামলা  অসুস্থ  খ্রিস্টান  বিরোধী ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: