এ কে ফজলুল হকের স্মৃতি নষ্ট করার অভিযোগ নজরুল ইসলাম খানের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে। বিএনপি সরকার

2026-04-27T12:40:50+00:00
2026-04-27T12:41:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
এ কে ফজলুল হকের স্মৃতি নষ্ট করার অভিযোগ নজরুল ইসলাম খানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ১২:৪১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে। বিএনপি সরকার শেরে বাংলা এ কে ফজলুল হকের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে। 

সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার মাজারে এ কে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল নজরুল ইসলাম বলেন, এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে, তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।

এ সময় তার পরিবারের সদস্যরা বলেন, বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরে বাংলাকে বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার এবং বিরোধী দল যেন পাঠ্যপুস্তকে শেরে বাংলার আলোচনা ফিরিয়ে আনে সেই দাবি জানান তারা।


/কহু


  বিষয়:   এ কে ফজলুল হক  নজরুল ইসলাম খান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: