যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় দীর্ঘ পাঁচ দশকের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

2026-04-27T13:06:36+00:00
2026-04-27T13:06:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যশোরে উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:০৬ পিএম 
খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
যশোরের শার্শা উপজেলার উলশী এলাকায় দীর্ঘ পাঁচ দশকের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ‘উলশী-যদুনাথপুর সংযোগ খাল’ খনন কর্মসূচির সূচনা করেছিলেন। ঠিক পাঁচ দশক পর সেই একই স্থানে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করলেন।

উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবেই উলশী খালকে নতুন রূপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই ‘জিয়া খাল’ এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে খনন করা হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বিমানবন্দর থেকে শার্শা যাওয়ার দীর্ঘ ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ও স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। 

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকার গঠনের পর এটিই যশোরে তার প্রথম সফর, যা কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশপথে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


/কহু


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী  যশোর  খাল খনন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: