কূটনৈতিক তৎপরতা জোরদার করতেই রাশিয়ায় আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর

2026-04-27T14:31:01+00:00
2026-04-27T14:31:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কূটনৈতিক তৎপরতা জোরদার করতেই রাশিয়ায় আব্বাস আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেছেন। মূলত মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করতেই তার এই সফর।

আরাগচি জানিয়েছেন, মস্কো সফর বর্তমান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা এবং নিজেদের অবস্থান সমন্বয় করার একটি বড় সুযোগ। মেহর নিউজ এজেন্সির তথ্যমতে, তিনি এই সফরে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ নিরসনের কৌশল নিয়ে আলোচনা করবেন।

ইসলামাবাদ সফর প্রসঙ্গে তিনি জানান, পাকিস্তান বর্তমানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেখানে আলোচনায় কিছু অগ্রগতি হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে মাত্রাতিরিক্ত কিছু দাবি আসায় তা শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে মাস্কাট সফরে ওমানের সঙ্গে আলোচনার মূল কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আরাগচি উল্লেখ করেন, ইরান ও ওমান উভয় দেশই এই প্রণালীর উপকূলীয় রাষ্ট্র। তাই এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা এবং নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

/ইরান



  বিষয়:   কূটনৈতিক  সফর  রাশিয়া  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: