প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।সোমবার

2026-04-27T14:37:25+00:00
2026-04-27T14:38:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৬ ২:৩৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে তার রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওইদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

একই দিনে এনসিপির আরেক নেত্রী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করেছে ইসি। আপিলেও তার প্রার্থিতা টিকেনি।

উল্লেখ্য, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

/কহু
  বিষয়:   হাইকোর্ট  এনসিপি  প্রার্থী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: