শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতায় যে কমিটি হয়েছে,

2026-04-27T15:10:52+00:00
2026-04-27T15:10:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম 
সংগৃহীত ছবি
দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হামের টিকা দিতে ব্যর্থতায় যে কমিটি হয়েছে, তারা কী কাজ করছে, দুই সপ্তাহ পর তার প্রতিবেদন দেখবেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ আদেশটি প্রদান করেন।

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।


রিটে বলা হয়, সময় মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২১৬ শিশুর মৃত্যু হলো। এ সময়ে নিশ্চিত হামে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা মোট ৩১ হাজার ২৮ জন। এর মধ্যে চার হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   শিশু  দ্রুত  হাম  টিকা  নিশ্চিত  নির্দেশ  হাইকোর্ট 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: